তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃত্যু ২৪ হাজার ছাড়াল
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

এএফপির তথ্য অনুযায়ী, তুরস্কে ২০ হাজার ৬৬৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জন সহ এখন পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
 
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেছেন, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মাত্র দুটি ত্রাণ বহর পৌঁছেছে। তিনি অবিলম্বে ওই এলাকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যেন সবার কাছে সহায়তা পৌঁছাতে পারে।

বৃষ্টি, যোগাযোগ বিপর্যয়সহ নানা সমস্যার কারণে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে 'শতাব্দীর বিপর্যয়' বলে অভিহিত করেছেন।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

১৯৯৯ সালের পর থেকে তুরস্কে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছেন।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft