টাকা না দিলে নগ্ন ছবি ভাইরাল করে দেয়ার হুমকি, অতঃপর...
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০১ এএম

হোয়াটসঅ্যাপে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কলকাতার টিভি অভিনেত্রী তৃণা সাহাকে। 

অভিনেত্রী তৃণা কখনোই চান না কারও নগ্ন ছবি ছড়িয়ে পড়ুক। সেকারণে থানায় অভিযোগ দায়ের করবেন। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন তৃণা সাহা জানিয়েছে, গতকাল সকালে তিনি ফোন পান, যেখানে বলা হয় এক ব্যক্তি তাঁর নামে ধার নিয়েছে। জরুরী নম্বর হিসেবে তাঁর ফোন নম্বরও দেয়া হয়েছে। 

যার থেকে ১২, ৩৬৩ টাকা ধার নেওয়া হয়েছে সে তৃণাকে ফোন করে জানায় টাকাটা অভিনেত্রীকে দিতে হবে। আর সেই টাকা ফেরত না দিলে ধার নেয়া ব্যক্তির ‘নগ্ন ছবি’ ফেসবুকে আপলোড করা হবে।

তিনি আরও জানান, তিনি জানেন না কীভাবে তাঁর ফোন নম্বর এভাবে ছড়িয়েছে। যে ব্যক্তি ফোন করেছে বা যে নামে লোন নেওয়া হয়েছে তাঁদেরকে চেনেনও না, নামও শোনেননি কোন দিন।

উল্লেখ্য, বর্তমানে ‘বালিঝড়’ ধারাবাহিক নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় তৃণা। মাসখানেক ধরে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল-তৃণা। দুই বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন আসে

জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তৃণা সাহা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft