প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৫ পিএম

পটুয়াখালীর চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জসিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন।
জসীম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে।
আদালত সূেত্র জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার বাবা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পুলিশের তদন্তে জানা যায়, মন্নান প্যাদা দেনায় জর্জরিত হয়ে বিভিন্ন জনকে চেক প্রদান করে আত্মগোপনে থাকেন।
এদিকে ছেলে জসিম তার বাবাকে অপহরণ করা হয়েছে মর্মে আদালতে মামলা করেন। পরে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আল আমিন বলেন, মিথ্যা মামলার বাদীকে কারাগারে পাঠানোর ঘটনাটি বিচার প্রত্যাশীদের মধ্যে আরও আস্থার সৃষ্টি হবে।