আবারো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২০ পিএম

ছয় মাসের ব্যবধানে আবারো সাফ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শামসুন্নাহার–শাহেদা আক্তাররা।

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েদের জাতীয় দল। আজ (বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-২০ নারী সাফেও নেপালকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়ে উৎসবে মাতল বাংলাদেশ।

ঢাকার কমলাপুর স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে বাংলাদেশ। খেলার ৮৬ মিনিটে শাহেদা আক্তার রিপা ডি-বক্সের একটু সামনে থেকে দুর্দান্ত ফ্রি কিক নেন। আর নেপালের জালে বল পাঠিয়ে দেন ক্রসবারের সামনে থাকা উন্নতি খাতুন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft