সামরিক ভোজে মধ্যমণি কিম-কন্যা, যা জানান দিচ্ছে উত্তর কোরিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৪ পিএম

সামরিক বাহিনীর ভোজে বাবা-মায়ের ঠিক মাঝের চেয়ারেই কালো কোট পরে বসে রয়েছেন কিম কন্যা কিম জু আয়ে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার জমকালো সামরিক ভোজ সভায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে মাত্র ৯ বছরের এই শিশু। কয়েক মাস ধরেই সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। খবর সিএনএনের।

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি মেয়েটির এই ঘনঘন আনাগোনাই জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের সে-ই পরবর্তী উত্তরসূরি।

কোরিয়ান পিপলস পার্টির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছিল এই আয়োজন। সে সময় কিম তার স্ত্রী রি সল জু দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারাক পরিদর্শন করেন। তার পর ভোজসভায় যোগ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি প্রতিবেদনে কিম তার কন্যার ভোজনকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্ন পূরণ’ হিসাবে আখ্যা দেন। রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কিম এবং তার মেয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে অভিবাদন জানান।

কিমের দ্বিতীয় সন্তান কিম জু এ। একটি কালো স্যুট পরেছিল এবং ভোজসভায় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মাঝখানে বসেছিল। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সেই গোপনীয়তাকে দূরে ঠেলে মেয়েকে বারবারই প্রকাশ্যে আনছেন। সেসবের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft