বিশ্বে করোনা: বেড়েছে মৃত্যু ও শনাক্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৮ এএম আপডেট: ০৯.০২.২০২৩ ৪:২৯ পিএম

বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৪৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ২৩০ জন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪২ জনের এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছেন ১৬১ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ৪২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ১০৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ৪৫ জন।

একই সময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন এবং মারা গেছেন ৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৯২ জন এবং মারা গেছেন ৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন এবং মারা গেছেন ৪ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন এবং মারা গেছেন ১০ জন। ফিলিপাইনে কোনো আক্রান্ত নেই এবং মারা গেছেন ১০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন এবং মারা গেছেন ৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৬ জন। পর্তুগাল আক্রান্ত হয়েছেন ৬৭১ জন এবং মারা গেছেন ১৯ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন এবং মারা গেছেন ৭ জন। কোস্টারিকায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন এবং মারা গেছেন ২৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ২৩৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৫ হাজার ২৫৮ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জন।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft