তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি
বিএনপির পদযাত্রা কর্মসূচি স্থগিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৬ হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করেছে বিএনপি। একইসঙ্গে পূর্ব ঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে দলটি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়ে দিদার জানান, তুরস্ক ও সিরিয়ায় মানুষের প্রতি সমবেদনা জানিয়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণ-পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। গণ-পদযাত্রা কর্মসূচির পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত লাগোয়া গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার নিচে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  

সর্বশেষ তথ্য অনুযায়ী এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। আজ সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির এ ঘটনায় আজ শোক পালন করবে বাংলাদেশ। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।  


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft