ঢামেকের ফুটপাতে অজ্ঞাতপরিচয় নারীর লাশ
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢামেক সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান,  হাসপাতালের বহিঃর্বিভাগ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই নারী ভবঘুরে প্রকৃতির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft