তুরস্কে ভূমিকম্পে এক ফুটবলারের মৃত্যু
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৬ এএম

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় একজন ফুটবলারের মৃত্যু হয়েছে। তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে। ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। 

ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার শান্তি কামনা করি।’

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার। সূত্র: বিবিসি

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তুরস্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft