দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস, প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছে ইউক্রেন
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৯ পিএম

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সরিয়ে দেওয়া হচ্ছে তাকে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ। গতকাল (রোববার ৫ ফেব্রুয়ারি) দেশটির একজন সিনিয়র আইনপ্রণেতা এ তথ্য জানান। খবর এএফপির।

আইনপ্রণেতা ডেভিড আরাকহামিয়া বলেন, ৩৭ বছর বয়সী সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হবেন। যুদ্ধকালীন এটি অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত। আর বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ কৌশলগত শিল্পমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।

তিনি বলেন, ‘সময় ও পরিস্থিতি অনুসারে কার্যক্রম জোরালো করতে হবে। দল পুনর্গঠন করতে হবে। এখন সে কাজ চলছে। ভবিষ্যতেও হবে। শত্রুরা সামনে আগানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের সুরক্ষিত রাখার প্রস্তুতি নিচ্ছি।’

রেজনিকভকে ২০২১ সালের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে তিনি পশ্চিমা অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছেন। তবে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারি রয়েছে।

বর্তমান বাজার দরের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দামে খাদ্য চুক্তি করায় উপ-প্রতিরক্ষামন্ত্রীকে জানুয়ারি মাসের শেষের দিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft