চেক জালিয়াতির ৫ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪১ পিএম

টাঙ্গাইলে ৫টি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় ইভ্যালির সাবেক এমডি ও সিইও মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।

আজ (সোমবার ৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান জানান, ২০২২ সালে রাসেদ্দুজ্জামান বাদি হয়ে ৫টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। আজ সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।

পরে আসামি পক্ষের আইনজীবী ফেন্সি খান ২টি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩টি মামলার জামিন আবেদন করেন। আদালত আবেদন করা ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দিয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft