অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কারণেই মানুষ ঘুরতে যায়: শিল্পমন্ত্রী
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৭ পিএম

দলের সরকার হয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে বলেই করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইসঙ্গে দেশ ও দলের নেতৃত্ব দিচ্ছেন। 

তার যোগ্য লিডারশিপে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরের মর্যাদা দিয়েছেন। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় মানুষ এখন সময় পেলেই ঘুরতে যায়, তাই পর্যটন স্পটগুলোতে জায়গা পাওয়া যায় না। 

পায়রা বন্দরে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সমীক্ষা শেষে গ্যাসের মজুদের বিষয়ে জানার পর সিদ্ধান্ত নেয়া হবে। তবে স্থানীয় ক্ষুদ্র ও কুটিরশিল্পকে গতিশীল করতে নানা পদক্ষেপ রয়েছে সরকারের।

রোববার সকালে পটুয়াখালী ডিসি স্কয়ারে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ, শাহাজাদা সাজু ও কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft