‘কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়’
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৫ পিএম

শোবিজে ‘কাস্টিং কাউচ’-এর প্রচলন পুরনো। বিভিন্ন সময় অনেক নামি তারকাও কাস্টিং কাউচের শিকার হয়েছেন। সেই মুহূর্তে সেসব খবর গোপন থাকলেও পরবর্তীতে প্রকাশ্যে এসেছে। 

এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা, যিনি প্রধানত তামিলসহ কিছু মালয়ালম ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন।

তার ভাষ্য, ‘একটি সিনেমায় আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। আমি সাহস করে সেই প্রস্তাব ফিরিয়ে দিই। 

কারণ, আমি নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’ তবে কে তাকে এমন কুপ্রস্তাব দিয়েছিলেন, সেটি প্রকাশ করেননি নয়নতারা।

নয়নতারাই প্রথম নন, এর আগে ২০২০ সালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি।

প্রসঙ্গত, নয়নতারা ২০০৩ সালে জয়ারামের সাথে মালয়ালম ছবি মানস্‌সিনাক্কারে দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি তামিল এবং তেলুগু ছবিতে কাজ করার পূর্বে সুপার হিট মালয়ালম ছবি নাত্থুরাজাভুতে সহশিল্পী হিসেবে অভিনয় করেন। 

গত বছরের মাঝামাঝি সময়ে (৯ জুন) দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নয়নতারা। বিয়ের চার মাসের মাথায় যমজ সন্তানের মা হন তিনি।

খুব শিগগির বলিউড বাদশার বিপরীতে পর্দায় হাজির হবেন নয়নতারা। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে নায়িকার। আপাতত সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নয়নতারা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft