পাবনায় কুকুরের কামড়ে ২১ জন হাসপাতালে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৮ পিএম

পাবনায় পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার(৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে আনিকা খাতুন (৩), জয়নগর মাদ্রাসা এলাকার জামাত আলীর ছেলে মাহাদি হাসান (৯), মিরাজুল ইসলামের ছেলে আল আমিন (৩), বড়ইচারা এলাকার সোহাগ হোসেনের ছেলে মোরসালিন (৪০), একই এলাকার সোহেলের ছেলে আদিয়ান (৩), সাহাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে তানভির। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, পাগলা কুকুড়ের কামড়ে আহত হয়ে ১৫ শিশুসহ প্রায় ২১ জনের মত সন্ধার দিকে হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৭ থেকে ১০ জনের নাম জরুরীভাবে নথিভুক্ত করা হয়েছে।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, বেওয়ারিশ ও পাগলা কুকুড়ের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের কামড়ে একই এলাকার ১৫ শিশু আহত হয়েছে। পাশাপাশি  আরও ৭ জনের মত বয়স্ক মানুষ আহত হয়েছেন। এই বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে  আলোচনা সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে। 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই এলাকার বিট পুলিশ অফিসারের মাধ্যমে ২১ জনের আহত হওয়ার খবর জানতে পেরেছি। এদের মধ্যে ১৫ জনের মত শিশু রয়েছে বলে জানা গেছে। এলাকায় পাগলা কুকুরদের উপদ্রব যাতে কমে যায় এজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   পাবনা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft