যুক্তরাষ্ট্রের আকাশে চীনের আরও এক ‘গুপ্তচর বেলুন’
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে চীনা বেলুন ওড়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি চীনা বেলুন ওড়ার খবর পাওয়া গেছে।

লাতিন আমেরিকার ওপরে দ্বিতীয় বেলুনটি উড়ার খবর দিয়েছে পেন্টাগন। 

শুক্রবার রাতে পেন্টাগনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

দ্বিতীয় বেলুনটি ওড়ার খবর স্বীকার করে পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন মূল্যায়ন করছি এটি আরেকটি চীনা নজরদারি বেলুন।’ 

তবে দ্বিতীয় বেলুন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে দেখা যায়। 

বেলুনটি শনাক্তের পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।

দুই দেশের চলা উত্তেজনার মধ্যে নতুন করে বেলুনকাণ্ড যোগ হওয়ায় নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। এর জেরে নির্ধারিত বেইজিং সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft