শাহবাজের আমন্ত্রণ প্রত্যাখান করলেন ইমরান খান
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৫ পিএম

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ডাকা সর্বদলীয় সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের পথ খুঁজতেই মূলত এ সম্মেলনের ডাক দিলেন শাহবাজ শরীফ।খবর জিও নিউজের।

দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছিলেন,গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জগুলো সমাধানের পথ খুঁজতে সব দলের প্রধানকে নিয়ে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। সম্মেলনটি ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

একদিকে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রিজার্ভ সংকটসহ নানা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সময় কাটছে পাকিস্তানের; অন্যদিকে চলছে মসজিদে আত্মঘাতী বোমা হামলা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষের সরকারবিরোধী বিক্ষোভ।

এসব অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এতে যোগ দিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

এ বিষয়ে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের ভয়াবহ হুমকি এবং নিম্নমুখী অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নিমজ্জিত হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সম্মেলনে পুলিশ, র্যা ঞ্জার্স, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য প্রতিনিধিও অংশ নেবেন।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft