প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৭ পিএম আপডেট: ০৩.০২.২০২৩ ৫:৫৪ পিএম

দেশে গত এক দিনে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ে মৃত্যু হয়নি কারও।
শুক্রবার (৩ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১০ রোগী শনাক্ত হয়।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন-১৯ লাখ ৯৩ হাজার ৭০০ জন।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৯ জনই ঢাকা জেলার। এর বাইরে নরসিংদী জেলায় আরও একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
জ/আ