নাটোরে নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়াম হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার(৩০ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের করমদোশী গ্রামের কৃষক কামরুল ইসলামের ছেলে সিয়াম হোসেন এবং স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৯ জানুয়ারি) সিয়াম নানা বাড়িতে বেড়াতে গিয়ে গাছ থেকে তাজা খেজুরের রস খায়। এরপর থেকে সে মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হয়। পরে স্থানীয় এক ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু জ্বরের পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) সিয়ামের মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন জানান, সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ৬ সদস্যের আইইডিসিআরের দল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সরেজমিন গিয়ে পরিদর্শন করেছেন। আগামী ৩দিন আইইডিসিআর'র সদস্যরা ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করবেন।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft