শেখ হাসিনা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন: পলক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। অবহেলিত গ্রামীণ জনপদে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা প্রদান করছেন। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সিংড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী পলক বলেন, আধুনিক বাংলাদেশের স্থাপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হবে দেশের স্বাস্থ্যসেবা। এ লক্ষ্য পূরণে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূ-খন্ড এবং সংবিধান উপহার দিয়েছেন। 

বঙ্গবন্ধুর নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্য সেবা খাতে উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। এসব কমিউনিটি ক্লিনিকগুলো উচ্চ গতির ইন্টারনেট সংযোগের আওতায় আনতে পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। এরফলে টেলিমেডিসিন সুবিধা গ্রহন করে বাড়ির কাছেই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন সেবা গ্রহিতারা। স্মার্ট হবে স্বাস্থ্যসেবা।

পলক আরও বলেন, অপরিসীম মমত্ববোধ নিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্য খাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এই সেবা বিস্তৃত হয়েছে। 

এরফলে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। দেশের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক  ডা. এ কে আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো.ওহিদুর রহমান, সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   নাটোর প্রতিনিধি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft