বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম আপডেট: ০২.০২.২০২৩ ৪:৫৬ পিএম

টানা চার ঘণ্টা গোপন নথির খবরে বাইডেনের ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তবে বাইডেনের আইনজীবী জানিয়েছেন, কোন গোপনীয় নথি পাওয়া যায়নি। খবর বিবিসির।

মার্কিন বিচার বিভাগের নির্দেশে বুধবার (১ ফেব্রুয়ারি) প্রায় চার ঘণ্টা এ তল্লাশি চালানো হয়। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে, ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া গেছে।

বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা।

বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড (গোপনীয়) হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft