সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম আপডেট: ০২.০২.২০২৩ ৬:৪০ পিএম

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর এ ভারত সফর। এই জোটের সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত বিভিন্ন সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়ে আসছে।

এবারের সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ কথা জানান।

তবে সেহেলী সাবরীন আরও জানান, প্রধানমন্ত্রীর জাপান সফরের এখন দিনক্ষণ ঠিক হয়নি।

এদিকে আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে কাতার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে তখন আলাপ করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিনয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে আগামী মার্চে জি-২০’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft