সিলেটে ট্রাকে আগুন, হেলপার নিহত
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:১২ পিএম

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ট্রাকের হেলপার মারা গেছেন। নিহতের নাম  সবুজ মিয়া (২০)। সবুজ মিয়ার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ওই সড়কের পারাইরচক সোনারগাঁ আবাসিক এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আজ সকালে খুব বেশি কুয়াশা ছিল। যে কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর একটি ট্রাকে আগুন ধরে যায়। ওই হেলপার ট্রাকে হয়তো ঘুমিয়ে ছিলেন। যে কারণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পুরো পরিচয় এখনো মেলেনি। বর্তমানে ট্রাক দুটি দমকল বাহিনীর সহায়তায় রাস্তা থেকে সরানো হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিলেটে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft