পেরুতে বাস খাদে পড়ে প্রাণ গেল ২৪ জনের
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৬ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। 

পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর এই ঘটনা ঘটে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পেরু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft