রাজশাহীতে ফুটপাতে বসে কালাই রুটি খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৪:৩৬ পিএম

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর বাঘায় ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন।

গতকাল (শনিবার ২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘাবাজারে মান্নান-নেহেরা দম্পতির দোকানে বসে তিনি রুটি খান।

জানা যায়, বাউসা ইউনিয়নের দিঘাবাজারের স্থানীয় বাসিন্দা মান্নান-নেহেরা দম্পতি দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে কালাই রুটি বিক্রি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে দিঘাবাজারে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পেয়ে তার দোকানে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে রুটি খান।

এ বিষয়ে মান্নান-নেহেরা দম্পতি বলেন, কখনো ভাবিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার দোকানে বসে রুটি খাবেন। আমার খুব ভালো লেগেছে। তিনি আমার দোকানে বসে রুটি খাবেন কখনো স্বপ্নেও কল্পনা করিনি। তার জন্য দোয়া করি তিনি যেন আরও বড় মানুষ হন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক প্রোগ্রাম থেকে ফেরার পথে দিঘাবাজারে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পেয়ে তার দোকানে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে রুটি খেয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft