তত্ত্বাবধায়ক সরকার এখন আদালতের রায়ে নিষিদ্ধ: কাদের
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৪:৩২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এখন আদালতের রায়ে নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে’।

রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় কাদের বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই (খালেদা জিয়া) তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। দ্বাদশ জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

কাদের আরও বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে সরকার কোনো বাধা দেবে না। তবে জ্বালাও-পোড়াও করলে সমুচিত জবাব দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার একটি আদালত তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft