প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:৪৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় জগবন্ধু ঠাকুরবাড়ী মন্দিরে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ।
সকাল ১১টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথি ও সম্মেলনের কাউন্সিলরগণসহ বর্ণাঢ্য রেলি শহরের বিজয় চত্বর ঘুরে সম্মেলনস্থলে ফিরে আসে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবীন চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উমাপতি রায়, ট্রেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, কৃষকলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার শর্মা, ইঞ্জিনিয়ার রনজিৎ কুমার বর্মন, দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়, পুজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায় প্রমুখ।
সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নবীন চন্দ্র রায়কে সভাপতি এবং সাংবাদিক হরিশ চন্দ্র রায়কে পূণরায় সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।