নবীনগরে আওয়ামীলীগের বর্ধিত সভা
নবীনগর , ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বিকেলে লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সামনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মোকাদ্দোসের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আতিকুর রহমান কাননের সার্বিক তত্তবধায়নে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যাপক মাহাবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft