প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭:০২ পিএম

শিক্ষার মান উন্নয়নের লক্ষে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট ভূমি), যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিঙ্গার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোশাররফ তালুকদার, মাহবুব মাতুব্বর, চুন্নু মোল্যা, রোকন খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।