ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় রিকশার যাত্রী শিউলী আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর-ঝগড়ারচর জামতলি রোডে কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী আবুল কালামের স্ত্রী। 

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, শিউলি উপজেলা সদর থেকে রিকশায় করে বুধাইরকান্দি বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

 মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft