প্রথম বাংলাদেশি হিসেবে দুবাইয়ের স্পটিফাইয়ে আমন্ত্রিত জুনায়েদ ইভান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৭:২৪ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শিল্পী জুনায়েদ ইভান আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে আমন্ত্রিত হলেন। বুধবার (১৬ নভেম্বর) দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ইভান।

এ সময় উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইয়ের স্টুডিওতে লাইভ গান করেন ইভান।

নির্মাণ করা হয় একটি বিশেষ প্রমোশনাল কন্টেন্ট। শুধু তা-ই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমক লাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।

দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট অ্যান্ড লেবেল পার্টনারশিপ কো-অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটরিয়াল কো-অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।

দুবাই থেকে ইভান বলেন, ‘সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সাথে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইয়ের নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। ’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে বেশ কিছু চমক লাগা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সাথে কী ধরনের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজের সাথেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা। ’

শুধু তা-ই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগী হিসেবে যুক্ত হবে স্পটিফাই―‘এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর’, যোগ করেন ইভান।

আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হলো যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এই মিউজিক প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাইয়ে অবস্থিত স্পটিফাইয়ের কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।

প্রসঙ্গত, জুনায়েদ ইভান গত ১৩ নভেম্বর দুবাই সফরে যান। আগামী ১৯ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। পরদিনই এই ব্যান্ড তারকা বাংলাদেশ ইউনিভার্সিটির বিবিএ ফেস্টের কনসার্টে অংশ নেবেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft