ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
ভোলা প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১:৪৪ পিএম

ভোলা জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 এতে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক, বিএনপি নেতা শফিউর রহমান কিরণকে যুগ্ম আহ্বায়ক ও ভোলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাইসুল আলমকে সদস্য সচিব করা হয়েছে। 

বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিতভাবে এই কমিটি ঘোষনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft