শেরপুর আনসার-ভিডিপি সমাবেশে-সংসদ সদস্য
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৪:৩০ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনসার-ভিডিপি কার্যালয়ে সমাবেশ হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক। 

আলোচনা করেন, আনসার-প্রতিরক্ষা বাহিনী শেরপুর কমান্ড্যার মো: আকরাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া, আনসার-ভিডিপি অফিসার আয়েশা আক্তার। 

কাজের স্বীকৃতি স্বরূপ আনসার-ভিডিপির ৪২ জনকে বাইসাইকেল, ডিনার সেট, আইরণ, ফেনি সেট, ছাতাসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়। 

কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুব লীগ সম্পাদক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft