প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২:৪৫ পিএম

ভোলায় কৃষি সমৃদ্ধি বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন, চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক, তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার অপুর্ব লাল সরকার প্রমূখ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, সার-বীজ ডিলারসহ প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।