ভোলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আলোচনা সভা
ভোলা প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২:৩৮ পিএম

দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই শ্লোগানের মধ্য দিয়ে ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উপলক্ষে বুধবার ফায়ার সার্ভিস অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি মোঃ আসাদুজ্জান, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা জেলা উপকূল প্রেস ক্লাবের সভাপতি মোঃ বশির আহম্মেদ, শিক্ষক মোঃ মোতাফিজুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft