শেরপুর মদ্যপায়ী শ্যালকের হাতুড়ি পেটায় ভগ্নিপতির মৃত্যু
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫:০৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে মদ্যপায়ী শ্যালকের হাতুড়ি পেটায় ভগ্নিপতির মৃত্যু হয়েছে। ঘাতক মদ্যপায়ি শ্যালক উৎসব মারাক ও মৃত ভগ্নিপতি আলবার্ট দাওয়া। 

ঘটনায় শ্যালককে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে হাতিপাগার গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রোববার রাতে আলবার্ট অন্য সঙ্গীদেও নিয়ে চোলাই মদ্যপানে বাড়ি ফিরছিল। 

শ্যালক উৎসব মারাকের বাড়ি এলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উৎসব মারাক ঘরে থোকে পাথর ভাঙা হাতুড়িতে আলবার্টের মাথায় আঘাত করে। 

স্বজনরা আলবার্টকে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ি থানার ওসি এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার,সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। 

অভিযান চালিয়ে ঘাতক উৎসবকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft