এস. কে সাত্তার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম আপডেট: ১৫.১১.২০২২ ৫:০৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতীর মেয়ে পেল ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী লুবনা জামান ১ম স্থান অর্জনকারী হিসেবে (সিজিপিএ -(৪.০০ এর মধ্যে ৪.০০) পেয়ে ভাইস-চ্যান্সেলর স্কলারশিপের চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছেন।
ওই বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১১তম হয়ে ফাইনান্স ও ব্যাংকিং বিভাগে অধ্যয়ন করার সুযোগ পায়। সে এখন শেষবর্ষে (৭ম সেমিস্টারে) অধ্যয়ন করছেন।
এখন অবদি ব্যবসায় অনুষদে তার সি, জি পি, এ সর্বোচ্চ। এ ব্যপারে সহযোগী অধ্যাপক এমদাদুল হক বলেন, লুবনা পড়াশোনায় খুব নিয়মিত," সে পড়াশোনায় শুরু থেকে ভালো করছে, ১ম সেমিস্টার থেকে প্রথম স্থান অর্জন করে আসছে।
এটা যেন ধরে রেখে, জীবনে ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পাওে সে প্রত্যাশাই করি। লুবনা জামান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের এস এম আমিরুজ্জামান লেবু (ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক) এবং দৈনিক সমকাল প্রতিনিধি ও জেসমিন জামান দম্পতির বড় মেয়ে।
সে ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এস,এস,সিতে জিপিএ (৫) ও আলহাজ্জ্ব শফিউদ্দীন কলেজ থেকে ব্যবসায় বিভাগ থেকে (৪.৫৮) পেয়ে এইচ, এস,সি পাশ করে।
কুবি প্রশাসনে যোগাযোগ করে জানা যায়, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই প্রথম ভাইস চ্যান্সেলর স্কলারশিপ চালু করেছেন।
ভাইস চ্যান্সেলর স্কলারশিপ ২০২২-এর অনার্স ও মাস্টার্সের চলমান কোর্সে ১ম স্থান অর্জনকারী ও আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের বিভাগ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী ৭৭+৭৭ = ১৫৪ জন শিক্ষার্থী এবং চলমান কোর্সে ২য় স্থান অর্জনকারী ৮২ জনসহ মোট ২৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে ।
আগামী ১৬ নভেম্বর, বুধবার, ২০২২খ্রি. সকাল ১০:০০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ৮৫০০/=( আট হাজার পাঁচশত) টাকা হারে চেক বিতরণ করা হবে।