টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানার শ্রদ্ধা
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২:১০ পিএম

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও শেখ রেহানা।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে সকাল সোয়া ৭টায় সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সকাল ৭টা ৪২ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর। সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতির পর সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft