চলতি বছরে একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৬:০৬ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৭ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এটিই একদিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন এবং ঢাকার বাইরের ২২০ জন। দেশে বর্তমানে ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

এর আগে, ১ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত ১৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৮৭ জন। মারা গেছেন ৬৩ জন।

উল্লেখ্য, ডেঙ্গুতে ২০২১ সালে সারাদেশে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft