করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪১০
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৬:০২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১০ জন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন।

উল্লেখ্য, দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft