সালমান রুশদির ওপর হামলা
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১০:৩৩ পিএম

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক স্টেটে হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

এর আগে দ্য স্যাটানিক ভার্সেস বইটি লেখার পর সালমান রুশদিকে বহুবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বুকার পুরস্কারজয়ী সালমান রুশদি হামলার সময় চাতুকুয়া ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে কথা বলছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দেখেছেন  একজন ব্যক্তি স্টেজের কাছে দৌড়ে যান। তাকে ঘুসি বা ছুরিকাঘাত করা হয়েছে।

অনলাইনে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই অনুষ্ঠানের আয়োজকরা তার কাছে ছুটে যাচ্ছেন।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft