সোহেল তাজের রাজনীতিতে ফেরার ইঙ্গিত
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১০:২৭ পিএম

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ প্রায় এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন। তবে বিশ্বস্ত সূত্র জানায় তিনি আবারও রাজনীতিতে ফিরছেন। ডিসেম্বরে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সূত্র বলছে, আওয়ামী লীগের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ। তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে গতকাল (বৃহস্পতিবার ১১ আগস্ট) রাতে ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft