কেরানীগঞ্জে ১১হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১০:১৯ পিএম

ঢাকার কেরাণীগঞ্জে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে ১১হাজার ২০৭ পিছ ইয়াবাসহ মোঃ সেলিম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। আজ শুক্রবার সকালে র‍্যাবের মিডিয়াসেল থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন র‍্যাব-১০ সিইও ডিআইজি মাহফুজুর রহমান। 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৩৩ লক্ষ ৬২ হাজার একশত টাকা মূল্যের ১১হাজার ২০৭ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিমকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft