কুষ্টিয়ায় ফিলিং স্টেশনের আগুনে নিহত ২
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১০:১৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, রাত ৮টার দিকে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পরে দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft