করিয়া প্রবাসী ইউনিয়ন(চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ)এর দেশে আগত
সদস্যদের বরণ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান ১২ আগষ্ট বিকেলে প্রতিষ্ঠাতা সভাপতি মুবিনুল ইসলাম
মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপচতি ও সৌদিআরব শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান
বাঙালি,কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল খালেক,ফোরকান আহমদ, আবদুর রহমান দুলাল, রিয়াজ উদ্দিন মিন্টু,
অর্থ সম্পাদক মোঃ ইসমাইল,কেন্দ্রীয় নেতা আবু হেনা,সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলীম প্রমূখ।