করোনায় মৃত্যু ২, শনাক্ত ২১৮
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৫:৪৪ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২১৮ জন।

শুক্রবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৮৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৫০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft