৩৮শ' লিটার চোরাই ডিজেল জব্দ মতলব উত্তরে
মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৫:১৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে চোরাই ডিজেল বহনকারী কোন ব্যক্তিকে আটক করতে পারে নি অভিযানকারীরা।

ইউএনও আশরাফুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এসময় কোস্টগার্ডের সহযোগীতায় দশানী এলাকা থেকে ১৯ ব্যারেল (৩৮০০ লিটার) ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায় নি, টের পেয়ে পালিয়ে গেছে। তবে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft