প্রধান শিক্ষক ও সভাপতিকে শোকজ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২:৩২ পিএম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী মতিয়ার রহমান স্কুল এন্ড কলেজে শিক্ষা মন্ত্রনালয়ের বিধিমালা লংঘন করে সহকারি প্রধান শিক্ষককে বাদ দিয়ে কনিষ্ঠ এক সহকারি শিক্ষককে দায়িত্ব দেওয়ায় গর্ভনিং বডির সভাপতি নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক আহম্মেদ হোসেনকে কারন দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে। ৩ কর্ম দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা শিক্ষা অফিসার কুড়িগ্রাম মো. শামছুল আলম এ আদেশ জারি করেন।
উল্লেখ্য যে গত ৩১/০৭/২২ ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম লিচু অবসর গ্রহণ করলে প্রধান শিক্ষকের পদটি শুন্য হয়। পরে গর্ভনিং বোডির সভাপতি সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলি আকবরসহ মোট ১৩ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে মো. আহম্মেদ হোসেন নামক একজন কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এনিয়ে সহকারি প্রধান শিক্ষক আলি আকবর বাদী হয়ে প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদেরকে এ নোটিশ জারী করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft