বনানী কবরস্থানের পুনঃকবর ফি বাড়লো
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৩:৪৩ পিএম আপডেট: ০৯.০৮.২০২২ ৩:৪৬ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী কবরস্থানে কবরের ওপর পুনঃকবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্যান্য কবরস্থানে কবরের ওপর পুনঃকবর দিতে ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

কবরস্থানের ক্যাটাগরি ভাগ করে এবং ফি বাড়িয়ে সোমবার (০৮ আগস্ট) উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ থেকে সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা এবং সিনিয়র মোহরাব ও মোহরাবকে চিঠি পাঠানো হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের অধীন ছয়টি কবরস্থান রয়েছে। সেগুলো হলো—১ নম্বর ওয়ার্ডে উত্তরা ৪ নং সেক্টর কবরস্থান, ১৯ নং ওয়ার্ডে বনানী কবরস্থান, ১০ নং ওয়ার্ডে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ৩৪ নং ওয়ার্ডে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, ৫১ নং ওয়ার্ডে উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান এবং একই ওয়ার্ডে উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থান।

সিটি করপোরেশন সূত্র জানায়, কবরের ওপর পুনঃকবরের জন্য বনানী কবরস্থানের জন্য ৫০ হাজার টাকা এবং অন্যান্য কবরস্থানের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে সব কবরের জন্যই ২০ হাজার টাকা করে এই ফি ছিল। বনানী কবরস্থান গুলশান ও বনানী এলাকা হওয়ায় তুলনামূলক বিত্তবানদের বসবাসের কারণে এই কবরস্থানে পুনঃকবরের ফি বেশি ধরা হয়েছে।

সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম করপোরেশন সভার আলোচ্যসূচি-১০ এর সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে বিদ্যমান কবরের ওপর পুনঃকবর ফি নির্ধারণ করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত চিঠিতে উল্লিখিত হারে পুনঃকবর ফি আদায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।

জানতে চাইলে মোহাম্মদ মামুন-উল-হাসান বলেন, আগে সব কবরস্থানে কবরের ওপর পুনঃকবরের জন্য ২০ হাজার টাকা ফি ছিল। এখন ক্যাটাগরি ভাগ করে বনানী কবরস্থানে ৫০ হাজার টাকা এবং অন্যান্য কবরস্থানে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে তিনি বলেন,সাধারণত দুই বছরের আগে কবরে পুনঃকবর দেওয়া হয় না।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft