দীর্ঘদিনের প্রেমিককে গলা কেটে হত্যা, অতপর লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘুরছিলেন তরুণী
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৩:২৯ পিএম

ভারতের গাজিয়াবাদে বিয়ে করতে না চাওয়ায় দীর্ঘদিনের প্রেমিককে গলা কেটে হত্যা করেছে প্রেমিকা। পরে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই ঘটনা জানা যায়।

জানা গেছে, ওই তরুণীর নাম প্রীতি শর্মা। চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফিরোজ ওরফে চোয়ান্নির (২৩) সঙ্গে বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পায় পুলিশ। এক নারী কনস্টেবলের তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে।

পরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে প্রীতি স্বীকার করেন যে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft