পেলোসির এশিয়া সফর শুরু, তাইওয়ান নিয়ে সিদ্ধান্ত হয়নি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ২:১৬ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করেছেন। তার অফিসের তথ্য অনুসারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন। তবে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, এই সফরে তিনি তাইওয়ান যাচ্ছেন কিনা তার উল্লেখ নেই।

পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে ব্যাপক জল্পনা চলছে। এই নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্য উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। 

ইতোমধ্যে চীন হুঁশিয়ারি দিয়েছে, পেলোসি তাইওয়ান সফরে গেলে ‘গুরুতর পরিণতি’ হতে পারে। গত ২৫ বছরে কোন উচ্চপদস্থ মার্কিন নির্বাচিত কর্মকর্তা তাইওয়ান পরিদর্শন করেনি।

পেলোসি টুইট করে জানিয়েছেন, তার এই সফর আমেরিকার অটুট প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবে তাদের এ অঞ্চলের মিত্র ও বন্ধুদের প্রতি। তার এই সফরটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে হবে।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে। দেশটির আশা, এই দেশ তাদের অংশ হয়ে উঠবে। চলতি বছরের এপ্রিলে ছয় মার্কিন আইনপ্রণেতা তাইওয়ানে আকস্মিক সফর করেছিলেন।

গত এপ্রিলে পেলোসির তাইওয়ান পরিদর্শন করার কথা ছিল কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার এই সফর স্থগিত করতে হয়। 

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করে বলেন, পেলোসির তাইওয়ান সফর ভাল সিদ্ধান্ত নয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft